সখীপুরে কাদের সিদ্দিকী ও যুবদলের কর্মসুচী বন্ধ করেছে প্রশাসন – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুরে কাদের সিদ্দিকী ও যুবদলের কর্মসুচী বন্ধ করেছে প্রশাসন

মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং ওয়ার্ড যুবদলের পাশাপাশি সভা-সমাবেশ আহবান করায় উত্তেজনার সৃষ্টি হয়। এই অবস্থায় উভয়পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুর উপজেলায় বাসভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সমন্বয় সভা এবং বাসভবনের সামনের মসজিদ মাঠে ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়নি। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এলাকাবাসী ও উভয়পক্ষের নেতাকর্মী সূত্রে জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বুধবার (২১ জানুয়ারী) বিকেলে সখীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে তার বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন।

 

এদিকে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনের একটি মসজিদ মাঠে দোয়া ও মাহফিলের আয়োজন করে স্থানীয় ওয়ার্ড যুবদল। পরিস্থিতি দেখে কাদের সিদ্দিকী তাঁর সমন্বয় সভা স্থগিত ঘোষণা করে এক দিন পিছিয়ে পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) করার সিদ্ধান্ত দিয়েছিলেন। অন্যদিকে ওয়ার্ড যুবদলের দোয়া ও মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল একই স্থানে কর্মী সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন।

 

পাশাপাশি দুটি কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারা দিন পৌর শহরে উত্তেজনা বিরাজ করে। পরে সখীপুর উপজেলা প্রশাসন উভয়পক্ষের কর্মসূচি বন্ধ ঘোষণা করে দেয়। বিকেলে কাদের সিদ্দিকীর বাসভবনের আশপাশে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102