রাজশাহীতে থানার সামনে কর্তব্যরত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

রাজশাহীতে থানার সামনে কর্তব্যরত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫১ Time View

এম. শাহাবুদ্দিন (দুর্গাপুর) রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুরে থানার সামনে কর্তব্যরত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে সেলিম(২৮) নামে এক যুবক।

রোববার(২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে দূর্গাপুর থানার সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত ওই পুলিশ সদস্যর নাম ফিরোজ।
অভিযুক্ত সেলিম দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামের আনসার আলীর ছেলে।

পুলিশ জানায়, দুপুরের দিকে থানার সামনে কর্তব্যরত অবস্থায় ছিল কনস্টেবল ফিরোজ। এসময় সেলিম নামের ওই যুবক হাতে চাকু নিয়ে অতর্কিত ওই পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশের বুকের নিচে আঘাত করে সে।পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান, ওই যুবককে আটক করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে কি কারনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে সেটা তদন্ত শেষে পরবর্তীতে জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102