শরনখোলায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরনখোলায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মোঃ কামরুল ইসলাম টিটু
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ Time View

বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা এলাকায়, রায়েন্দা মীরা বাড়ি সংলগ্ন তাফালবাড়ী রোডে লাল মিয়া হাওলাদার-এর পরিপূর্ণ বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৫-০১-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ৯’-৩০ মিনিটে।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শরনখোলা ফায়ার সার্ভিস এসে

আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন ঘরটির

কোন কিছু রক্ষা সম্ভব হয়নি।

ঘরটি ছিল সাজানো-গোছানো, পরিপাটি—ভাবা হয়েছিল রাত নামলে পরিবারের সবাই একটু নিস্তব্ধতায় ঘুমাবে, ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম পাবে। কিন্তু সে স্বপ্ন আর হলো কই! মুহূর্তেই আগুন লেগে সবকিছু ছাই হয়ে গেল।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়রা চাইলেও কাছে যেতে পারেননি। চোখের সামনে পুড়েছে একটি ঘর নয়—পুড়েছে একটি পরিবারের হাসি, শান্তি আর নিরাপত্তার অনুভূতি।

ঘটনার সময় লাল মিয়া হাওলাদার নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ফিরে এসে হয়তো তিনি দেখবেন—ঘর নেই, আছে শুধু পোড়া স্মৃতি আর অসহায় নীরবতা।

এই আগুনের সঙ্গে মিশে গেছে একটি পরিবারের মুখের হাসি, স্বপ্ন আর জীবনের সবটুকু মায়া। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই হতে পারে আমাদের মানবিক পরিচয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102