মান্দায় ট্রান্সমিটার চুরি করতে এসে মৃত্যু। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মান্দায় ট্রান্সমিটার চুরি করতে এসে মৃত্যু।

আরিফ হোসেন
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ Time View

নওগাঁ মান্দা প্রতিনিধি:

নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত ১৩ নং কসম ইউনিয়নের খেজুরা পাড়া গ্রামে গত ১১ তারিখ দিবাগত রাতে মোঃ রহিদুল ইসলাম এর গভীনলকূপের ট্রান্সমিটার চুরি করতে এসে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যায়। মৃত ব্যক্তি হলেন শাহিনুর ইসলাম মন্ডল(৪০), পিতা আবুল হোসেন মন্ডল, গ্রাম কোইল, পোস্ট আলতাফনগর, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া। ডিব (গভীর নলকূপ)মালিক রহিদুল বলেন প্রতিদিনের মতো গতরাতেও তিনি রাত ১১:৩০ মিনিট মাঠ থেকে বাড়ি যাই। সকাল ছয়টার সময় তিনি মাঠের পাশে রাস্তায় দাঁড়িয়ে লক্ষ্য করে বিদ্যুতের পিলারের উপরে ৩টি ট্রান্সমিটারের মধ্যে একটি ট্রান্সমিটার দেখা যায়। তিনি একটি দেখার পরে দ্রুত বিদ্যুতের খুঁটির কাছে যাই এবং দেখে খুটির নিচে মাটিতে দুটি ট্রান্সমিটার আর খুঁটির মাথায় একটি ট্রান্সমিটার তখন তিনি বুঝতে পারেন যে হয়তো বা চুরি করার জন্য কেউ এটি খুটি থেকে খুলে নিচে নামিয়েছে। এ অবস্থায় দেখার পর তিনি ওখানে অবস্থান করেন। এমন সময় সকাল আনুমানিক ৬:৩০ মিনিট এর সময় তার (রহিদুল)জমিতে চাষ করার জন্য তার কাজের লোক পাওয়ার টিলার নিয়ে যায়। এ কাজের লোক জমিতে গিয়ে দেখে সেখানে একটি মানুষ শুয়ে আছে। সাথে সাথে ওই ব্যক্তি রহিদুল কে ফোন বলেন যে জমিতে কে যেন শুয়ে আছে। রহিদুল নামের ব্যাক্তি দ্রুত গিয়ে দেখতে পাই লোকটি মারা গেছে। এরপর রহিদুল স্থানীয় লোকজনকে ডাকে এবং থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। পরবর্তীতে ক্রাইম টিমের কাছ থেকে মৃত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায়। পুলিশের সাথে কথা বলে জানা যায় তাদের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ চেষ্টা চলছে। পরিবারের সাথে যোগাযোগ হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102