গাজীপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

শাহরিয়া নাজীম
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ Time View

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় সাফিয়াতুল উম্মাহ্ হিফয মডেল মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

বুধবার (৭ জানুয়ারি) সকালে সাফিয়াতুল উম্মাহ হিফজ মডেল মাদ্রাসায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ছাদ থেকে একটি পাইপ ধরে নিচে নামার চেষ্টা করার সময় আলিফ নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত আলিফ হাসান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি এলাকার শহীদ শাহর আলীর ছেলে।সে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির আবাসিক শিক্ষার্থী ছিল।

 

এ ঘটনায় নিহত আলিফের পরিবার ও অন্য অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির রয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘আলিফ হাসানকে তার বাবা–মা মাদ্রাসায় ভর্তি করেন। এর আগে সে কয়েকবার মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। বুধবার সকালে ছাদ থেকে একটি পাইপ ধরে নামার চেষ্টা করার সময় সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102