কুমিল্লায়”মধুচন্দ্রিমা শেষে বরপতির মর্মান্তিক মৃত্যু!” – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লায়”মধুচন্দ্রিমা শেষে বরপতির মর্মান্তিক মৃত্যু!”

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
মধুচন্দ্রিমা শেষে বাড়ি ফিরে বরপতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকড়পাড় এলাকায়। আজ (২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম: মো. জাহিদুল ইসলাম সবুজ,বয়স: ২৫ বছর,পিতা: হুমায়ুন কবির
ঠিকানা: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গাজীপুর এলাকা
সে কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলো।
জানা যায়,২০ দিন আগে সবুজের বিয়ে হয়। বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে মধুচন্দ্রিমায় যান তিনি। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন।

কালকড়পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা শোকাহত।

স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন বলেন, “সকালে তাড়াহুড়া করে ইপিজেডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।”
মধুচন্দ্রিমা শেষে নবজীবনের স্বপ্ন দেখে ফিরে আসা সবুজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102