টাংগাইলের ঘাটাইলে বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষে আহত ২  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাংগাইলের ঘাটাইলে বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষে আহত ২ 

রফিক হাসান
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ Time View

বিশেষ প্রতিনিধিঃ

মঙ্গলবার (৬ জানুয়ারী) টাংগাইলের ঘাটাইলে বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের দেওজানা নামক এলাকায় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন – বোয়ালীহাটবাড়ি গ্রামের আতিকুর রহমানের ছেলে মনিরুজ্জামান(৩৫) ও ছনখোলা গ্রামের বাকী খানের ছেলে বাবলু খান(৩০)। এরা দু‘জনকেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির প্রয়াত চেয়ার পারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের পক্ষে কেন্দ্র কমিটি গঠন করতে গেলে বিএনপির মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির গ্রুেপর সমর্থকরা অতর্কিত হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের দু‘জন আহত হন। এ ব্যাপাওে নাসির গ্রুপের সমর্থক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কিছু মন্তব্য করতে রাজী হননি। তবে ঘটনার সত্যতা স্বীকার করে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ সমর্থক পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা বলেন,এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

জানতে চাইলে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান দৈনিক প্রথমবার্তা কে বলেন, এ ঘটনায় দুজন হাসপাতালে ভর্তি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102