শরণখোলায় ৭ম শ্রেণীর ছাএী ধর্ষনের শিকার। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় ৭ম শ্রেণীর ছাএী ধর্ষনের শিকার।

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩২ Time View

শরণখোলা উপজেলা প্রতিনিদি।

বাগেরহাটের শরণখোলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। শুক্রবার (২৩ফেব্রæয়ারি) দিবাগত রাত ৯টার সময় উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামে মামা বাড়ির বাগানে ওই ছাত্রী ধর্ষিত হয়। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের আউয়াল মল্লিকের পুত্র জসিম মল্লিক (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে।

ধর্ষিতার মামা জানান, তার বোন ও ভগ্নিপতি জীবিকার তাগিদে ভারতে থাকেন। ভারতে যাওয়ার সময় তারা ১৩ বছরের ওই মেয়েকে তার কাছে রেখে যান। তিনি ভাগ্নিকে তার বাড়িতে রেখে পার্শ্ববর্তী রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করান।

এ অবস্থায় প্রতিবছরের ন্যায় শুক্রবার রাতে তাদের বাড়িতে ওরশ মাহফিলের আয়োজন করেন তারা। অনুষ্ঠান চলাকালিন রাত ৯টার দিকে প্রতিবেশী জসিম মল্লিক তার ভাগ্নিকে সুযোগমতো ঝাপটে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের শিকার ওই ছাত্রী পরে তার বান্ধবি ও মামিকে জানান। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি ও স্থানীয় গ্রাম পুলিশ নান্না মিয়া অভিযুক্ত জসিম মল্লিককে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে দিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এব্যপারে শরণখোলা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ইন্দ্রোজিৎ জানান, অভিযুক্ত ধর্ষক জসিম মল্লিককে থানায় নিয়ে আসা হয়েছে। ধর্ষনের শিকার মেয়েটিকে ডাক্তারি পরিক্ষার জন্য থানা হেফাজতে রয়েছে। বিকেলে তার পরিবারের লোকজন আসলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102