নওগাঁ সীমান্তে ভারতীয় ৬ মহিষসহ আটক-৪ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নওগাঁ সীমান্তে ভারতীয় ৬ মহিষসহ আটক-৪

আরিফ হোসেন
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১১ Time View

(নওগাঁ) মান্দা প্রতিনিধি:

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান পরিচালনা করে ৪ জন চোরাকারবারীসহ ৬টি মহিষ আটক করেছে।

পত্নীতলা ১৪ বিজিবি সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধামইরহাট উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৬টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইলসহ ৪ জন চোরাকারবারী সদস্যদের আটক করেছে।

আটককৃতরা হলেন- জেলার ধামইরহাট উপজেলার মোঃ রাশেদুল ইসলাম (২৬) ও মোঃ জহুরুল ইসলাম (৪০), গ্রাম-জোতমাহমুদপুর এবং মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ তরিকুল ইসলাম (৩৫) গ্রাম-শাহপুর।

আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সর্বমোট সিজার মূল্য-২২,২৩,৪০০/- টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, ‘নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102