ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতা বহাল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতা বহাল

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮০ Time View

নিউজ ডেস্ক :

ঢাকা-১৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাভুক্ত আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ডা. মো. শফিকুর রহমানের জমা দেওয়া কাগজপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মনোনয়নপত্র বাতিলের সুযোগ নেই। সে কারণে সেটিকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102