আইপিএলে মোস্তাফিজ অধ্যায় শেষ, কলকাতাকে খেলোয়াড় ছাড়ার নির্দেশ বিসিসিআইয়ের – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

আইপিএলে মোস্তাফিজ অধ্যায় শেষ, কলকাতাকে খেলোয়াড় ছাড়ার নির্দেশ বিসিসিআইয়ের

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১২০ Time View

নিউজ ডেস্ক:

চলতি আইপিএল মৌসুমে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ল ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে। বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের জেরে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। কলকাতার স্কোয়াডে মোস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের কট্টরপন্থী কয়েকজন ব্যক্তি ও গোষ্ঠী প্রকাশ্যে আপত্তি তোলে। এমনকি কিছু উগ্র নেতাকর্মী পিচ নষ্ট করার হুমকিও দেন বলে জানা যায়। এসব ঘটনার ফলে আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে রূপ নেয়। শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানান, বোর্ডের পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে চলতি আইপিএলে মোস্তাফিজের খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102