ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ওরা ১১ জনের মনোনয়নপত্র দাখিল  শেষ পর্যন্ত কি হবে দেখার বিষয় – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ওরা ১১ জনের মনোনয়নপত্র দাখিল  শেষ পর্যন্ত কি হবে দেখার বিষয়

সাহেদ আহমেদ (সৌরভ)
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ Time View

নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার (২৯/১২) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর -২৪৭ আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের পক্ষে দলীয় ও স্বতন্ত্র হিসেবে ওরা ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হচ্ছেন- বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী এড.আব্দুল বাতেন (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির মনোনীত কামরুল ইসলাম (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির মনোনীত কমরেড শাহীন খান (কাস্তে) , গণসংহতি আন্দোলন মনোনীত নাহিদা জাহান (মাথাল), ইসলামী আন্দোলন মনোনীত নজরুল ইসলাম নজু (হাত পাখা), খেলাফত মজলিসের মনোনীত আমজাদ হোসাইন (রিক্সা), গণফ্রন্টের মনোনীত নজরুল ইসলাম ভূঁইয়া (মাছ), ইনসানিয়াত বিপ্লব মনোনীত মোঃ আশরাফুল হক(আপেল) ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস(ফুটবল) ও মুছা সিরাজী ।

সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান তথ্য নিশ্চিত করে বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা সঠিক সময়ে দাখিল করেছেন। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102