ধুনটে শহীদ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ধুনটে শহীদ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

রবিউল ইসলাম রবি
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) আছর নামাজ শেষে ধুনট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। এরপর শহরের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে ধুনটের সর্বস্তরের জনতা। সমাবেশে ভারতীয় আধিপত্যবিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রুহুল আমিন নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জিন্নাহুর রাকিব, হুসাইন সাদ্দাম, মাওলানা রবিউল ইসলাম। এছাড়া জিসান উল হাবিব, আব্দুল্লাহ আল নোমান, কামরুল ইসলাম, আশেকী ইলাহী শিবলী, হানজেলা আল আজাদী, মেহেদী হাসান ও আশরাফুদ্দিন আল আজাদ সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন গণঅভ্যুত্থানের অগ্রভাগের একজন সাহসী সৈনিক ও আপসহীন কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102