বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ দস্যুতা ও প্রসিকিউশন মামলার ৪ আসামি গ্রেফতার – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ দস্যুতা ও প্রসিকিউশন মামলার ৪ আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, দস্যুতা ও প্রসিকিউশন মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ ইং) বাসন থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মাদক মামলার, দুইজন দস্যুতা মামলার এবং একজন প্রসিকিউশন মামলার আসামি।

মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন—

(এফভি৮এমটি) মোঃ মহসীন (৪৫)। তার কাছ থেকে ০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি বাসন থানাধীন মোগরখাল গ্রামের বাসিন্দা।

দস্যুতা মামলায় গ্রেফতারকৃতরা হলেন—

(৮এফটিএনএ) মোঃ সোবা হোসেন (২৭), পিতা হাফেজ আলী এবং

(কে৭এন৮কিউ) মোঃ সাগর মিয়া (২৪), পিতা আব্দুল গফুর।

তারা উভয়েই বর্তমানে টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এছাড়া প্রসিকিউশন মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে—

মোঃ মনির হোসেন রাকিব (৪২), পিতা মৃত মোঃ আব্দুল আজিজ, বাসন থানাধীন ইটাহাটা এলাকার বাসিন্দা।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102