মফিজুল হত্যা মামলার আসামি ‘জেকশন রাকিব’ আটক, কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগ   – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মফিজুল হত্যা মামলার আসামি ‘জেকশন রাকিব’ আটক, কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগ  

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

গাজীপুর প্রতিনিধি:

ঢাকার উত্তরা পূর্ব থানা পুলিশ মফিজুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জেকশন রাকিবকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা এলাকার একটি অবস্থান থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা যাচাই-বাছাইসহ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, আটক জেকশন রাকিব একটি বড় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।

উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102