ভাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ভাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Riad hossain
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ Time View

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝাটুকদিয়া–হরিরহাট সড়কে ফিরোজ মাতুব্বরের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ওবাইদুর (৫২)। তিনি মৃত আমির আলীর ছেলে ও রোকেয়া বেগমের সন্তান। তার বাড়ি পশ্চিম আলগী গ্রামে, থানা–ভাঙ্গা, জেলা–ফরিদপুর।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওবাইদুরের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102