টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত  – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত 

রফিক হাসান
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

বিশেষ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বাসিক সাধারণ সম্মেলন প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে দুপুরে খান ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মো. সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ২০২৬-২৭ এর জন্য প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান (দৈনিক যুগান্তর ) ও নজরুল ইসলাম কে (দ্য বাংলাদেশ টু-ডে) সাধারণ সম্পাদক,রফিক হাসান(নিউজ 21 বাংলা টিভি) সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল) যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়া টিভি),কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (দৈনিক সংগ্রাম), দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হোসেন ( দৈনিক তৃতীয় মাত্রা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ), কামরুজ্জামান সোয়েব (দৈনিক আজকের বাংলা)।ইমরুল কায়েস রাজিব( ঘাটাইল ডট কম)নটো কিশোর আদিত্য( প্রথম কথা) আল আমিন (দৈনিক সময়ের আলো)ইনতাজ আলী শফি,সবুজ সরকার, রফিকুল ইসলাম, সেলিম রেজা,আবদুর রহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102