ঢাকায় আজ শীতের তীব্রতা বেড়েছে, নামল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঢাকায় আজ শীতের তীব্রতা বেড়েছে, নামল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

নিউজ ডেস্ক:

গ্রামাঞ্চলে শীতের প্রভাব আগে থেকেই স্পষ্ট হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীত অনুভূত হয়নি। তবে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশা ও শীতল বাতাসের কারণে নগরবাসী শীতের উপস্থিতি টের পাচ্ছেন।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সকালে সাংবাদিকদের জানান, আজ ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাঁর মতে, রাজধানীর তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

তিনি আরও বলেন, আজ (১০ পৌষ) ও পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে। সকালে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি থাকলেও দুপুরের পর কুয়াশা কেটে গেলে কিছুটা স্বস্তি মিলবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে। একই সঙ্গে এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102