ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

ধুনট বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনটে নাশকতা মামলায় নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম কোয়েলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কোয়েল শিয়ালি গ্রামের মৃত কোমর উদ্দিন মন্ডলের ছেলে ও নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত পৌনে ২টার দিকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সংবদ্ধ হয়ে চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেয়। এসময় তারা মুহুমুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করে। হঠাৎ ককটেলের বিকট শব্দ শুনে যুবদল ও ছাত্রদলের কয়েক জন নেতাকর্মী বাহিরে এসে প্রতিরোধের চেষ্টা করে। এ-সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে। এঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শহিদুল ইসলাম কোয়েলের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

‎ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102