গাজীপুর-১ আসনে মনোনয়ন কিনলেন দুই ভাই  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুর-১ আসনে মনোনয়ন কিনলেন দুই ভাই 

শাহরিয়া নাজীম
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর দুই ছেলে মনোনয়নপত্র নিয়েছেন একজন গাজীপুর জেলা বিএনপির সদস্য-সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র মনোনয়ন নেন। একই আসনে লেবার পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন তার বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীও। তারা দুজন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে। এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) গাজীপুর জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে ইশরাক আহমেদ সিদ্দিকী মনোনয়ন পত্র কেনেন।

গাজীপুর রিটার্নিং কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে। ওই আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সোমবার সকালে গাজীপুর জেলা রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়া একই আসন থেকে তারই বড় ভাই চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকী গত রোববার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সাবেক বিএনপির স্থায়ী কমিটির নেতার দুই ছেলে মনোনয়নপত্র সংগ্রহ করায় এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্য-সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, মনোনয়ন সংগ্রহ করেছি, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে তিনি দলের মনোনয়নের ব্যাপারে এখনো আশাবাদী বলে জানান।

তার বড় ভাই চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকী বলেন, আমার জনপ্রিয়তা রয়েছে যার কারণে আমি মনোনয়ন সংগ্রহ করেছি। বাংলাদেশ লেবার প্রার্টি (আনারস) থেকে নির্বাচন করবো।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের কাছ থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102