ভারতীয় মিশনগুলোর নিরাপত্তা ইস্যুতে ঢাকায় তলব ভারতের হাইকমিশনার – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ভারতীয় মিশনগুলোর নিরাপত্তা ইস্যুতে ঢাকায় তলব ভারতের হাইকমিশনার

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

নিউজ ডেস্ক:

 

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

 

ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করতে তাকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নয়াদিল্লি, কলকাতা ও মুম্বাইসহ ভারতের একাধিক শহরে বাংলাদেশি মিশনকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, তা নিয়েই মূলত এই তলব। বিশেষ করে কয়েকটি স্থানে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কর্মসূচি ও বিক্ষোভে কড়া আপত্তি জানাতে চায় ঢাকা।

বাংলাদেশের পক্ষ থেকে এসব ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে এবং ভবিষ্যতে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের কাছ থেকে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102