হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে ‘ঘৃণাস্তম্ভ’ উন্মোচন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে ‘ঘৃণাস্তম্ভ’ উন্মোচন

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

নিউজ ডেস্ক:

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার জন্য যাদের দায়ী করা হচ্ছে, তাদের ছবি সংবলিত একটি ঘৃণাস্তম্ভ উন্মোচন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার দুপুর আনুমানিক ৩টায় রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে এ ঘৃণাস্তম্ভের উদ্বোধন করা হয়।

এ সময় রাশেদ প্রধান বলেন, হাদি হত্যার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তার অভিযোগ, হত্যার পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, সরাসরি খুনি এবং আশ্রয়দাতারা সবাই এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে এই নির্মম হত্যার সঙ্গে জড়িতদের প্রতি তিনি গভীর ঘৃণা প্রকাশ করছেন।

অনুষ্ঠানে তিনি বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ রাখার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ঘৃণাস্তম্ভ নির্মাণের অনুমতি চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার অনুমতি দিলে জনগণের অর্থায়নেই এই ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হবে, এতে রাষ্ট্রের কোনো অর্থ ব্যয় করতে হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102