রাশিয়ার দূত বাংলাদেশের নির্বাচন ও প্রতিবেশী দেশগুলোর উত্তেজনা নিয়ে মতামত প্রকাশ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাশিয়ার দূত বাংলাদেশের নির্বাচন ও প্রতিবেশী দেশগুলোর উত্তেজনা নিয়ে মতামত প্রকাশ

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

নিউজ ডেস্ক:

 

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সোমবার এক সংবাদ সম্মেলনে দুই প্রতিবেশী দেশ—বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “এই উত্তেজনা যত দ্রুত সম্ভব দূর করা জরুরি।” পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, রাশিয়া কোনোভাবেই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ করবে না।

রুশ দূত আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক যেন পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। তিনি বর্তমান উত্তেজনাকে বাড়তে দেওয়া উচিত নয় বলেও সতর্ক করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনের সূচি গ্রহণযোগ্য উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হবে। এ সময় দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহায়ক থাকবে বলে আশা প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন জানান, রাশিয়া নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102