বাসনে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার, ফেনসিডিল উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাসনে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার, ফেনসিডিল উদ্ধার

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার এক আসামি, এক মাদক ব্যবসায়ী, এক চুরি মামলার আসামি ও এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২১/১২/২০২৫ ইং তারিখ বাসন থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—

১। আক্কাস আলী খোকন (৪৬), পিতা- মৃত ইমান আলী, মাতা- আম্বিয়া খাতুন। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক মামলার আসামি। তার স্থায়ী ঠিকানা ইটাহাটা, থানা- বাসন, গাজীপুর মহানগর এবং বর্তমান ঠিকানা আদেপাশা (নাভানা মোড়), থানা- বাসন।

২। মোঃ বাদল শিকদার (৫২), পিতা- মৃত মাহবুব আলম, মাতা- মৃত ফিরোজ বেগম। তাকে ১৮২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী গ্রামে এবং বর্তমান ঠিকানা সাভার থানাধীন বারইগ্রাম পশ্চিম ব্যাংক টাউন এলাকায়।

৩। মোঃ আল আমিন (৫০), পিতা- সাইদুর রহমান, মাতা- মরিয়ম বিবি। তিনি একটি চুরি মামলার আসামি। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বানারিপাড়া থানাধীন জাঙ্গালিয়া গ্রামে এবং বর্তমান ঠিকানা গাছা থানাধীন ছয়দানা এলাকায়।

৪। মোঃ দেলোয়ার হোসেন, পিতা- আব্দুল সালাম। তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার স্থায়ী ঠিকানা চান্দনা (নাসির সুপার মার্কেট), থানা- বাসন, জেলা- গাজীপুর।

বাসন থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102