গোপালপুরে ডক্টরস এসোসিয়শন অব বাংলাদেশ (ড্যাব) টাংগাইল এর সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত  – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গোপালপুরে ডক্টরস এসোসিয়শন অব বাংলাদেশ (ড্যাব) টাংগাইল এর সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত 

রফিক হাসান
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

বিশেষ প্রতিনিধিঃ

 

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) টাঙ্গাইলের গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর হাইস্কুল প্রাঙ্গনে দিনব্যাপী সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টুর সৌজন্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখা।

 

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার ড্যাবের আহব্বায়ক ডা. এম.এ মতিন, প্রফেসর ডা. মো: রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো: আতিকুল ইসলাম, ডা. মো: আনোয়ার সাদাত, ডা. মো: আসলামুল ইসলাম রুদ্র, ডা. মো: সাখাওয়াত হোসেন সোহাগ, ডা. মো: মারুফ আল-জুররানী, ডা. মো: মেহেরাব হোসেন , ডা. মো: ইমরান, ডা. জেরিন আক্তার, ডা. মো: ফখরুল ইসলাম , ডা. দিপু, ডা. আলামিন।

 

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102