মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

মোঃ আলমগীর হোসাইন হৃদয় 
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

মাদারগঞ্জ প্রতিনিধি:-

 

 

জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর-২০২৫  উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনি শেষে বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মডেল থানা, মাদারগঞ্জ পৌরসভা, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, সাব রেজিস্ট্রার অফিস,  মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব,  মাদারগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও সংগঠন ব্র্যাক, ইএসডিও, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সকাল ৯ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ  উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়।  জাতীয় সংগীত এর তালে পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে বিজয় দিবস শুভ উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠ প্রর্দশনী,   কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে বিভিন্ন ক্যাটাগরীতে ১ম ও ২য়. এবং বীরমুক্তিযোদ্ধাদের সহ অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক  প্রদান করে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবুল কালাম আজাদ, হাসানুজ্জামান হীরা তালুকদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। উপজেলা চত্বরে বিজয়মেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এ সময় ইউএনও,  এসিল্যান্ড রাসেল দিও,  ওসি খন্দকার শাকের আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102