বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মনজুরুল ইসলাম
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

 

সিরাজগঞ্জের বেলকুচিতে ক্ষিদ্রমাটিয়া বেরীবাধ সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ শাহ আলম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

 

১৩ ডিসেম্বর শনিবার সকালে বেলকুচি থানার এস আই সামছুল আলম ও এএস আই বদিউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেক পোষ্ট ডিউটি করাকালে একটি মিশুক গাড়ী তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়, তল্লাশি চলাকালে মাদকদ্রব্যের সাথে জড়িত আরও দুজন দৌড়ে পালিয়ে যায় বলে জানান এসআই সামছুল আলম।

 

২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি এনায়েতপুর থানাধীন রুপসি কান্দাপাড়া গ্রামের মোঃ পরস সরকারের ছেলে মোঃ শাহ আলম সরকার।

গ্রেফতারের বিষয়ে কামারখন্দ উপজেলার সার্কেল ও বেলকুচি থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সার্কেল মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করে প্রেস ব্রিফিং করে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ প্রশাসন। সন্ত্রাসী সঙ্ঘবদ্ধ অপরাধী, ছিনতাই, জুয়ারী, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণকারী সহ বিভিন্ন চাঞ্চল্যকর আসামি গ্রেফতারে অভিযান করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় চেক পোষ্ট ডিউটি করা অবস্থায় একটি মিশুক গাড়ী তল্লাশি করে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ শাহ আলম কে গ্রেফতার করা হয়েছে, মাদকের সাথে জড়িত আরও দুজন দৌড়ে পালিয়ে গেছে, গ্রেফতারকৃত শাহ আলম কে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102