টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

রফিক হাসান
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

বিশেষ প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুকে প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায়(১০ ডিসেম্বর) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করেন।

মিছিলে উপস্থিত থেকে অংশগ্রহণ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মজনু মিয়া, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন,বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের দাবি, কালিহাতী আসনে দীর্ঘদিন মাঠে থাকা নেতা বেনজির আহমেদ টিটুকেই মনোনয়ন দেওয়া উচিত। তারা আরও অভিযোগ করেন, বর্তমান ঘোষিত প্রার্থী লুৎফর রহমান মতিন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং দলের ত্যাগী নেতাদের ওপর উপেক্ষার মনোভাব তৈরি হয়েছে।

বক্তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি দাবি জানান, দ্রুত প্রার্থী পরিবর্তন করে বেনজির আহমেদ টিটুকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102