টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় নিহত ১  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় নিহত ১ 

রফিক হাসান
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

বিশেষ প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মোঃ রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

 

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ডিউটি অফিসার এএসআই মোঃ সায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

নিহত রনি মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জটাবাড়ী এলাকার জহুর আলীর ছেলে। তিনি মধুপুর তৌফিক প্লাজায় দোকানী ব্যবসা করতেন।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রনি মধুপুর হতে ঘাটাইলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার সময় উপজেলার ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘাটাইল থানার এএসআই মোঃ সায়েম হোসেন জানান, ট্রাক আরোহী দ্রুত স্থান ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102