কালিয়াকৈরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কালিয়াকৈরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

শাহরিয়া নাজীম 
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় গত সোমবার সকালে অগ্নিকান্ডে তিনটি টিনসেট কলোনির ৭৫ টি কক্ষ পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে এই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাজীপুর -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

জানা যায় , সোমবার সকালে সাড়ে আটটার দিকে ওই এলাকার মহিউদ্দিন এর টিনসেট কলোনির শাহনাজ বেগমের কক্ষ থেকে ইলেকট্রিক শটসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তে আগুনের লেলিনহান শিখা পাশের বায়োজিদ মাষ্টারের দুই কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি স্থানীয়রা জানালে, ফায়ার সার্ভিসের তিন ইউনিট এক ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে ।

ড. ব্যরিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে এবং থাকবেন এবং প্রতিশ্রুতি দেন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আমি আপনাদেরই সন্তান আপনাদের সুখে দুঃখে আমাকে সবসময় কাছে পাবেন। সকলের উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মামুদ সরকার ও সদস্য সচিব মহসিন উজ্জামান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান আব্দুল মান্নান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজবি আহমেদ দুলাল, পৌর ১ নং ওর্য়াড বিএনপির সভাপতি অধ্যাপক আবদুর রশীদ , পৌর ২ নং ওর্য়াড বিএনপির সভাপতি আব্দুল কদ্দুস খান ও সাধারণ সম্পাদক সেকেন্দার হোসেন, আব্দুর রহমান মেম্বার, হাবিবুর রহমান দেওয়ান, আমজাদ হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102