প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

মো জাকির হোসেন। 
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

 

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে লাগা আগুন প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান আগুন নেভানোর কাজে লালবাগ সিদ্দিক বাজার ও পলাশী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট নিয়োজিত ছিল। ইউনিট গুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা যায় বিকেল চারটা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ ফায়ার স্টেশনে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে পরবর্তীতে আরো তিনটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো জানান চকবাজারে মূলত দুটি ভবনে আগুন লেগেছিল। প্রথম ভবনটি তিন তলা বিশিষ্ট। নিচ তলায় ডালের গোডাউন ও মিল ছিল দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন তলায় ছিল লাগেজ ফিটিংস কারখানা। আর দ্বিতীয় ভবনটি ছিল দুই তলা বিশিষ্ট যার নিচ তলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102