আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করলো আমাসুফ শ্রীমঙ্গল কমিটি – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করলো আমাসুফ শ্রীমঙ্গল কমিটি

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ Time View

নিজেস্ব প্রতিনিধি:-

১০ ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির উদ্যোগে র‌্যালি আলোচনা সভা ও ৫০ জন পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
১০ ই ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটের সময় সংগঠনটির কার্যালয় এম সাইফুর রহমান সুপার মার্কেট এর নিচ থেকে র‌্যালি শুরু করে সংগঠনটি, পরে র‌্যালিটি শ্রীমঙ্গল শহরের প্রধান সড়ক হয়ে শ্রীমঙ্গল চৌমুনী চত্তরে গিয়ে সমাপ্তি করা হয়। উক্ত র‌্যালিটি আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী উত্তম রায় এর নেতৃত্বে এবং সিনিয়র সহ সভাপতি মোঃ নাছির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন রনি সভাপতি নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল, মোঃ ফারুখ খানঁ সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল, আব্দুল মতিন সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল, ছালেক মিয়া সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রীমঙ্গল, এসময় আরো উপস্থিতি ছিলেন শ্রীমঙ্গলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এ ছাড়াও আমাসুফ শ্রীমঙ্গল কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হয়েছে। মানবাধিকার দিবসে এবারের প্রতিপাদ্য ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ (‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়’)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102