হত্যা চেষ্টা মামলার আসামী সবুজ রাজধানীর রায়েরবাগ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হত্যা চেষ্টা মামলার আসামী সবুজ রাজধানীর রায়েরবাগ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৩২ Time View

স্টাফ রিপোর্টার, ঢাকা:

ভিকটিম মো: জুয়েল হাওলাদার (৩০) গত ২৭/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১৯.০৫ ঘটিকায় বাসা হতে বেড় হয়ে রিক্সাযোগে শশুর বাড়ি যাওয়া উদ্দেশ্যে রওনা হলে রাজধানীর কদমতলী থানাধীন রইস নগর এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে আসামী মো: সবুজ মিয়া (৩২)’সহ অপরাপর আসামীগণ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও লাঠিসোটা সহকারে সজ্জিত হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক রক্তাক্ত জখম করে।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ০৩, তারিখ- ০২/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৯/০৬/২০২৫ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ মুজাহিদ নগর এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মোঃ সবুজ মিয়া (৩২), পিতা- সেলিম মিয়া, সাং- দক্ষিণ জনতা (রইস নগর), থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102