
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার বাসাইল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়, বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন পণ্য অধিক মূল্যে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী ৪টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর। মোবাইল কোর্ট পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট