গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ ২০২৬) কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালত দুইজন অভিযুক্তকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই আলীম মিয়া। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।
উল্লেখ্য, একই সময় এলাকায় পেট্রোল পাম্প পরিদর্শন কার্যক্রমও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss