বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ – dainikprothombarta    
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৪ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন মামলার মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামী বুল্লি বালা (৪২) ও তার ছেলে শ্রী রাজকুমার (২০) কে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার আরিফপুর গ্রামে হলেও বর্তমানে তারা গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এছাড়া ৫০ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামী সোহাগ আহম্মেদ সবদুল (৩৭) ও মোঃ আরিফ (৩৯) কে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বাড়ি গাজীপুর জেলার বাসন থানার নাওজুরি (পূর্বপাড়া) এলাকায়।

অভিযানে অন্যান্য মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ আসাদুল (২৯) ও মোঃ শাহিন মিয়া (২৬) কে আটক করা হয়েছে। তাদের মধ্যে আসাদুলের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার লাঙ্গলজোড়া এলাকায় এবং শাহিন মিয়ার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার চাপাবাড়ি গ্রামে। বর্তমানে তারা গাজীপুর মহানগরের বাসন থানার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

এছাড়া অন্যান্য মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে মোঃ মাসুদ রানা (৩২) ও মোশারফ হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর এলাকায়।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102