
গাজীপুর প্রতিনিধিঃ
০৪ মার্চ ২০২৬ ইং তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় (পুলিশ অ্যাসল্ট) এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ ফরহাদ মিয়া (৩৪) এবং এমদাদুল ইসলাম (৩৬) কে। তারা বর্তমানে গাজীপুরের বাসন থানাধীন নাওজুরি এলাকায় বসবাস করছিলেন।
এছাড়া মাদক মামলায় ০৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় মোঃ জালু মিয়া ওরফে জামান মিস্ত্রি (৫৫) এবং চঞ্চল আলী (৪৬) কে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কার্যক্রমের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে, অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন কুখ্যাত ছিনতাইকারী হিসেবে সৈকত (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোট ৫ জন আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।