
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ ০৩ মার্চ ২০২৬ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইব্রাহিম খলিল রাজনকে গ্রেফতার করা হয়। তার পিতা মোঃ খোরশেদ আলম এবং তিনি টঙ্গী পশ্চিম থানার সিংবাড়ি এলাকার বাসিন্দা।
এছাড়া ছিনতাইকারী হিসেবে জাহিদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার পিতা মৃত জাকির হোসেন এবং মাতা ডলি। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার অন্তরাপুর এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বউবাজার এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে মাদক মামলার আসামী মোঃ শাহেদ (২৫) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী জেলার চরজব্বার থানার চরতোরাব আলী এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরে বসবাস করছিলেন।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা নং-০৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।