রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমের অভিযা – dainikprothombarta    
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, একজন নিহত রাজশাহীতে ধান খেতে পড়ে ছিল শিশুর মরদেহ, গলায় প্যাচানো বেল্ট সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাহসী নারী নেতৃত্ব মোসাঃ নিলুফা ইয়াছমিন খান  রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ রাজশাহী নগরের বর্জ্যে বিষাক্ত নদী-বিল রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমের অভিযা সাভারে ঈদকে কেন্দ্র করে জমে উঠছে কেনাকাটা রাজশাহী মহানগর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে শুভ উদ্বোধনের ব্যানার।

রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমের অভিযা

সাখাওয়াত হাসান 
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

 

মূল্য তালিকায় কাটাকাটি এবং পাকিস্তানি পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে রাজশাহীর একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত শুক্রবার শোরুমটি উদ্বোধন করা হয়।

 

রোববার দুপুরে রাজশাহীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ নামের শোরুমে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম। অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে উপপরিচালক মো. ইব্রাহীম জানান, গত শুক্রবার শোরুমটি উদ্বোধন করা হয়। তবে তারা বিজ্ঞাপন দেয় পাকিস্তানী পোশাকের। কিন্তু সেটির কোন প্রমান তারা দিতে পারেনি। ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

তবে শোরুমের কর্তৃপক্ষ বলছে, তারা কোন বিজ্ঞাপন দেয়নি। উদ্বোধনের দিন ক্রেতারা এসে ভিডিও করে তারা তাদের মতে করে স্যোসাল মিডিয়ায় দিয়েছে। এতে আমাদের কোন দায় নেই। এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। এছাড়াও উদ্বোধণের একদিন পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানও রহস্যজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102