কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। – dainikprothombarta    
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, একজন নিহত রাজশাহীতে ধান খেতে পড়ে ছিল শিশুর মরদেহ, গলায় প্যাচানো বেল্ট সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাহসী নারী নেতৃত্ব মোসাঃ নিলুফা ইয়াছমিন খান  রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ রাজশাহী নগরের বর্জ্যে বিষাক্ত নদী-বিল রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমের অভিযা সাভারে ঈদকে কেন্দ্র করে জমে উঠছে কেনাকাটা রাজশাহী মহানগর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে শুভ উদ্বোধনের ব্যানার।

কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার।

শাহরিয়া নাজীম 
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩ Time View

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি :

 

গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাব-১-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তারেক হোসেন বাবু (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

 

সোমবার (২ মার্চ) ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ সকালে র‌্যাব-১ পরিচালিত এই অভিযানে আটককৃত আসামির কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকার আনসার একাডেমীর সামনে কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

 

পরবর্তীতে সফিপুর এলাকায় আনসার একাডেমীর ৩ নম্বর গেট সংলগ্ন অভিযান চালিয়ে তারেক হোসেন বাবুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে উল্লেখিত মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ হেরোইন সংগ্রহ করে গাজীপুর সহ আশে পাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। এ ছাড়া এ চক্রের সঙ্গে আরও অন্তত দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে তারেক হোসেন বাবু তিনি স্বীকার করেন।

 

র‌্যাব জানায়, আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, গাজীপুরসহ সারাদেশে মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102