সাভার উপজেলা প্রতিনিধি:
ঈদ হচ্ছে প্রতিটি মুসলিম জাতীর ধর্মীয় উৎসব। আর এই ঈদ উদযাপন করার জন্য কেনাকাটা থেকে শুরু করে নানান রকম আয়োজনে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা এবং বিক্রেতারা। পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেনাকাটা করছে নানা শ্রেণীর পেশার ক্রেতারা। আর এসব কেনাকাটাকে আরও জাঁকজমক করে তুলতে মার্কেট গুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন শপিংমল এবং বিপনি-বিতান গুলোতে এখন চলছে শুধুই কেনাকাটা।
তবে কেনাকাটাকে কেন্দ্র করে এসব বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিক্রেতারা বলেন প্রতিবারের মতো এবারে তেমন বেচাকেনা নেই। তবে ঈদের আরও রয়েছে বেশ কয়েক দিন। আর সময়ের সাথে সাথে কেনাবেচা বাড়বে বলেও ধারণা করছেন বিক্রেতারা।
তবে সন্ধ্যার পর রাস্তার ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষ্য করা যায় ক্রেতারা তাদের সাধ্য মত জিনিসপত্র কিনছেন বলে জানান দোকানীরা।
এদিকে প্রতিটি বিপনি বিতান গুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, এবারে প্রতিটি মার্কেট এবং শপিংমল গুলাতে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে হলে জানায় পুলিশ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss