রাজশাহী মহানগর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে শুভ উদ্বোধনের ব্যানার। – dainikprothombarta    
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে ঈদকে কেন্দ্র করে জমে উঠছে কেনাকাটা রাজশাহী মহানগর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে শুভ উদ্বোধনের ব্যানার। রাজশাহীতে বিএনপির কর্মীদের পিটুনিতে নেতা নিহত ঢাকার আশুলিয়া ইউপি সদস্য অপসারণের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।  রাজশাহী নগরে মাদক ঠেকাতে সামাজিক প্রতিরোধ জাতীয় পার্টির নেতা পরিচয়ে ইয়াবা সরবরাহ গনকটুলিতে আইনি ভূমিকা নিরব ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার: ভূমিমন্ত্রী কালিয়াকৈরে দোকানে ভয়াবহ আগুন প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি।  পার্শ্ববর্তী রায়পুরা থানার মেম্বারের লাশ নবীনগরে উদ্ধার  রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে আস্থা, সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক রিটন

রাজশাহী মহানগর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে শুভ উদ্বোধনের ব্যানার।

সাখাওয়াত হাসান
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ভাঙা কার্যালয়ের সামনে ‘উদ্বোধনী’ ব্যানার টানানোকে কেন্দ্র করে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (দুপুরে) নগরের কুমারপাড়া এলাকায় ধ্বংসস্তূপের সামনে টানানো ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা ভবনটির অবশিষ্ট অংশও ভেঙে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে। সেই ধ্বংসস্তূপের সামনেই শুক্রবার রাতে কে বা কারা একটি ‘উদ্বোধনী’ ব্যানার টানিয়ে যায়।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত হন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনাস্থলে নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। তারা ব্যানারটি নামিয়ে টেনে ছিঁড়ে ফেলেন এবং পরে আগুন ধরিয়ে দেন।

শামসুল আলম মিলু বলেন, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে উদ্বোধনী ব্যানার টানানোর খবর পেয়ে তারা সেখানে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হয়। কয়েকজনকে ব্যানার টানানোর পর এলাকা ত্যাগ করতে দেখা গেলেও তাদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। পরে ব্যানারটি অপসারণ করা হয়।

বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটি টাঙিয়ে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে সেটি পুড়িয়ে ফেলার ঘটনাও তারা জেনেছেন। তবে কারা ব্যানার টানিয়েছে বা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102