কালিয়াকৈরে দোকানে ভয়াবহ আগুন প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি।  – dainikprothombarta    
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পার্টির নেতা পরিচয়ে ইয়াবা সরবরাহ গনকটুলিতে আইনি ভূমিকা নিরব ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার: ভূমিমন্ত্রী কালিয়াকৈরে দোকানে ভয়াবহ আগুন প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি।  পার্শ্ববর্তী রায়পুরা থানার মেম্বারের লাশ নবীনগরে উদ্ধার  রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে আস্থা, সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক রিটন গাজীপুরে বিশেষ অভিযানে যৌন ও মাদক মামলার ২ আসামি গ্রেফতার আশুলিয়ায় ইউপি সদস্যের উপর হামলা, গাড়ি ভাংচুর, আহত-২ গোলাম মোহাম্মদ সিরাজ-কে অ্যাডভোকেট রেজা’র ফুলের  শুভেচ্ছা  কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল  রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

কালিয়াকৈরে দোকানে ভয়াবহ আগুন প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি। 

শাহরিয়া নাজীম 
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ Time View

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি :

 

কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রায় ১৮ টি দোকানে আগুনের ঘটনা ঘটে। ( ২৭ ফেব্রুয়ারী) শুক্রবার ভোর রাতে বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী বাজারে একটি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় ১৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।১৮টি দোকানের প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা যায় ভোর সাড়ে পাঁচটার দিকে বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি বাজারের মনিরের দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পথচারীরা দোকানে আগুন দেখে ডাকাডাকি করলে বাজারের আশপাশের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হন। ইতোমধ্যে বাজারের ১৮টি দোকানসহ দোকানে থাকা সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102