রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা – dainikprothombarta    
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্শ্ববর্তী রায়পুরা থানার মেম্বারের লাশ নবীনগরে উদ্ধার  রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে আস্থা, সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক রিটন গাজীপুরে বিশেষ অভিযানে যৌন ও মাদক মামলার ২ আসামি গ্রেফতার আশুলিয়ায় ইউপি সদস্যের উপর হামলা, গাড়ি ভাংচুর, আহত-২ গোলাম মোহাম্মদ সিরাজ-কে অ্যাডভোকেট রেজা’র ফুলের  শুভেচ্ছা  কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল  রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক হ’ত্যা আশুলিয়া কাটগড়া এলাকা থেকে (চল্লিশ) লিটার চোলাই মদসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজশাহী মহিলা দল নেত্রী প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর নির্দেশনায় নারী ও শিশু উন্নয়নে কাজ করতে চাই

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

সাখাওয়াত হাসান 
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

 

ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে রাজশাহীতে এক কিশোরী আত্মহত্যা করেছে। ওই কিশোরীর নাম রেজিনা সরকার পাখি (২১)। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর লক্ষীপুর কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। রেজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোজিনার সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

 

এদিকে আত্মহত্যার আগে রোজিনা তাঁর ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সে লেখে, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক… পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে সে লেখে, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’

এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেয়। পরে ফেসবুক লাইভে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102