
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় “কয়রা প্রেসক্লাবের” উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কয়রা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় অঙ্গনে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাস্টার সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলটি আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিউল্লাহ, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন, উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম ও কয়রা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।