
সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৫/০২/২০২৬ খ্রি. তারিখ রাত ০৫:৩০ ঘটিকায় এই অভিযান চালায়।
আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল মোল্লা (৩৯), পিতা-আইয়ুব আলী মোল্লা, মাতা-আম্বিয়া, সাং-কাঠগড়া পশ্চিমপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। জাহিদ হাসান (২৭), পিতা-জুবায়দুল, মাতা-ফাতেমা, সাং-মাঝিপাড়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, এ/পি সাং-কাঠগড়া (সোহেল মোল্লার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৪০ (চল্লিশ) লিটার চোলাইমদ, যাহার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন ।
১ নং আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।