রাজশাহী মহিলা দল নেত্রী প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর নির্দেশনায় নারী ও শিশু উন্নয়নে কাজ করতে চাই – dainikprothombarta    
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মহিলা দল নেত্রী প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর নির্দেশনায় নারী ও শিশু উন্নয়নে কাজ করতে চাই নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালো পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসা গাজীপুরে সনাতনী সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মতবিনিময় ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুরে পান বরজে অগ্নিকাণ্ড   ভুয়া নোটারি তালাকে তৃতীয় বিয়ে পড়ালেন কাজী দোয়ারাবাজারে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ায় মার্কাজ মসজিদের ইমামকে হেনস্তা মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল, জয়দেবপুরে ৬ দোকানকে জরিমানা সখিপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত, আটক ১

রাজশাহী মহিলা দল নেত্রী প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর নির্দেশনায় নারী ও শিশু উন্নয়নে কাজ করতে চাই

সাখাওয়াত হাসান 
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি :

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সম্পন্ন করা রাজশাহী মহানগর মহিলা দলের বর্তমান সহসভাপতি, সাবেক ১নং যুগ্ম সম্পাদিকা মহানগর মহিলা দল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জুবাইদা খানম রিতা।

বিএনপি বিরোধী দল থাকা অবস্থায় ও সকল আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। মামলা হামলায় জর্জরিত থাকলেও দল ছেড়ে যাননি বিপদের সময়ে। এখন বিএনপি দেশ পরিচালনার দ্বায়িত্বে রয়েছে। সিলেকশনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হবার দৌড়ে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বি।

সানশাইনের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক এবং গনতন্ত্রের আপোষহীন নেত্রী ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশ ও দল পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানেন, সংসদ সদস্য হিসেবে কারা যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ ও দেশের নাগরিকদের কাজ করতে পারবে।

আমি দলের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এখনো সদ্য নিয়োগপ্রাপ্ত জননেতা ভুমিমন্ত্রী ও রাজশাহী সকল গণমানুষের নেতা মিজানুর রহমান মিনু ভাইয়ের দিকনির্দেশনায় কাজ করতে চাই। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সকল নারী ও শিশুদের উন্নয়নে নিজেকে সক্রিয় রাখতে এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির নিবেদিত কর্মি হিসেবে মনোনয়ন প্রার্থনা করছি।

রাজশাহীতে নারীদের জন্য স্বাধীনতার পর থেকে আধুনিক রাজশাহীর রুপকার প্রাণপ্রিয় নেতা মিজানুর রহমান মিনু ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের অসমাপ্ত কাজগুলো তাদের ও অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় করতে চাই।

তিনি বলেন, বিসিক এলাকায় বেশ কিছু জায়গা রয়েছে যেখানে নারীদের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করে গড়ে তোলার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্রনৃগোষ্ঠীর পিছিয়ে পড়া নারীরা হাতের কাজে বেশ পারদর্শী। এই নারীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমরা উদ্যেক্তা হিসেবে খুব সহজে গড়ে তুলতে পারি। উন্নত বিশ্বের নারীরা যদি সাবলম্বী হতে পারে তবে তারেক রহমানের বাংলাদেশে এই পিছিয়ে পড়া নারীরাও এগিয়ে যেতে পারবে। তার জন্য দরকার এই নারীদের নিয়ে কাজ করার মানসিকতা ও নারী নেতৃত্ব দেয়ার যোগ্যতা সংরক্ষিত নারী আসনে যাকে সিলেকশন দেয়া হবে তার ইচ্ছে থাকবে কি না।

তিনি আরো জানান, অল্প বয়সে এখনো অনেক গরীব বাবা মা বিয়ে দিচ্ছেন তাদের জন্য আমি কাজ করতে চাই বিশেষ করে। গরীব কিশোরী ও বিয়ের উপযুক্ত নারীদের প্রশিক্ষণ দিয়ে যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করতে পারলে তারা পরিবারের বোঝা না হয়ে দেশের জনশক্তিতে পরিণত হবে।

রিতা জানান, এখন রাজশাহী জেলায় চারজন বিএনপির সংসদ সদস্য রয়েছে। মাথার উপর রয়েছে ভূমিমন্ত্রী মিনু ভাই। এবার একটা সুযোগ চাই তাদের কাছে। নিজের জমিয়ে রাখা স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জন্য নিজেকে উজাড় করে দিয়ে একটি টেকসই জাতি হিসেবে গড়ে তোলার যে আকাঙ্খা এতোদিন ধরে জমিয়ে রেখেছি সেটি যদি দলের নেতৃবৃন্দ অন্তত একবার সুযোগ দেন তবে তাদের ও একজন সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জনআকাঙ্খা পূরণ করতে পারবো বলে বিশ্বাস রাখি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102