রাজশাহীতে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা সততা ও সাংবিধানিক দায়িত্ব পালনের নির্দেশ ভূমিমন্ত্রীর – dainikprothombarta    
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সদর থানা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত  ভাষা দিবসে রায়পুরে শহীদ মিনারে এমপি আবুল খায়ের ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়রা প্রেসক্লাবের আলোচনা সভা  আশুলিয়া থানার আয়োজনে মাদক ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা। রাজশাহীতে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা সততা ও সাংবিধানিক দায়িত্ব পালনের নির্দেশ ভূমিমন্ত্রীর গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: চার আসামি গ্রেফতার ৯০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক সাভার আশুলিয়া জামগড়া মোল্লা বাজারে এলাকায় ভাঙ্গারি গোডাউনে আগুন দেয় দুর্বৃত্তরা হাতিয়াবো মাঠে ক্ষমতার দাপট, এসআই সজীবের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে অভিযানে হেরোইন উদ্ধার গ্রেপ্তার ১, বাজারমূল্য দেড় কোটি টাকা

রাজশাহীতে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা সততা ও সাংবিধানিক দায়িত্ব পালনের নির্দেশ ভূমিমন্ত্রীর

সাখাওয়াত হাসান 
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি :

 

রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, আইন সবার জন্য সমান। “আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।”

রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এন. এম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102