ভাষা দিবসে রায়পুরে শহীদ মিনারে এমপি আবুল খায়ের ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন – dainikprothombarta    
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ভাষা দিবসে রায়পুরে শহীদ মিনারে এমপি আবুল খায়ের ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন

আরিফ হোসেন রুদ্র 
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ Time View

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

 

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

শুক্রবার দিবাগত রাতের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছি। তাঁদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়পুর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল; পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিছুল হক আনিছ উল্লেখযোগ্য।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জায়ের মিয়াজী, অ্যাডভোকেট জাকির হোসেন; উপজেলা যুবদলের আহ্বায়ক আরমান, সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট; পৌর যুবদলের আহ্বায়ক মামুন, সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকির, নবিউল্লাহ রুবেল; উপজেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান হৃদয়; পৌর যুবদলের সদস্য ভূঁইয়া মোহাম্মদ জুয়েল সিরাজী; উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা ও ফরাদ মিয়াজী; পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন মিয়াজী ও হিরন মিয়াজীসহ অনেকে।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

বক্তারা ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102