
সাভার উপজেলা প্রতিনিধি:
সাভার আশুলিয়া জামগড়া মোল্লা বাজারে এলাকায় ভাঙ্গারি গোডাউনে আগুন দেয় দুর্বৃত্তরা
বুধবার আশুলিয়া জামগড়া মোল্লা বাজার এলাকায় আনুমানিক বিকাল ৪ ঘটিকায় একটি ভাঙ্গারী গোডাউন আগুন দেয় দুর্বৃত্তরা এতে করে আশেপাশে দোকান সহ অগ্নিসংযোগে ক্ষতির সম্মুখীন হয়
ঘটনা সূত্রে গোডাউন মালিক আশুলিয়া থানা তাঁতি দলের নেতা আফসার আলী জানান এর আগের রাতে তার বাসার পাশে গুলির ঘটনা ঘটে তার দাবি একই চক্র তার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটায় স্থানীয়রা জানান গোডাউনে আগুন লাগা মাত্রই বিভিন্ন আসবাবপত্র মালামাল পুড়ে যায় পরে আশুলিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান ক্ষয়ক্ষতি পরিমাণের বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী